সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জে সাহিত্য আড্ডা মাত করলেন ইমদাদুল হক মিলন ॥ বাংলা কবিতা বিশ্ব দরবারে পৌঁছলে আরো ৫ জন নোবেল পেতেন

  • আপডেট টাইম শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের সপ্তম ভাষা বাংলা। কিন্তু অনুবাদের অভাবে আমাদের ভাষাকে বিশ্বের দরাবারে সেভাবে নিয়ে যেতে পারিনি। বিশেষ করে বাংলা কবিতা সেইভাবে অনুবাদ হয়ে বিশ্বের দরবারে না পৌছায় আমরা আরো অনেক নোবেল পুরস্কার পাওয়া থেকে বঞ্চিত হয়েছি। যদি বাংলা কবিতা বিশ্বের দরবারে ঠিকভাবে পৌঁছতে আরো অন্তত ৫ জন সাহিত্যে নোবেল পুরস্কার পেতেন। সাহিত্যকে আমাদের ভালবাসতে হবে। সাহিত্য হৃদয়কে বদলে দেয়।
গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আসরে মুখ্য আলোচকের বক্তৃতাকালে এসব কথা বলে বরেণ্য কথা সাহিত্যিক ও উপন্যাসিক এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন একথা বলেন।
তিনি বলেন, জীবনে কবিতা লেখার দুঃসাহস করিনি। কিন্তু কবিতা খুব পছন্দ করি। কবিতার ভেতরের রহস্য উদঘাটনের চেষ্টা করি। রহস্য না থাকলে কোনো কবিতা হবে না। জীবনের অজস্র পৃষ্টা এবং জীবনের সকল কথা বলা যাবে দুই লাইনের কবিতায়। বিশেষ করে শব্দের ব্যবহার কবিতার বড় শক্তি। আর উপন্যাস হলো কল্পনা এবং বাস্তবের মিশেলে তৈরী। আমি জীবনে যা লিখেছি, তার চেয়ে পড়েছি আরো বেশি। নবীন লেখকদের উদ্দেশ্যে বলেন, যত বেশি পড়বেন, ততবেশি লিখতে পারবেন। পড়ার কোনো বিকল্প নেই।
কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে এবং আবু মোতালেব খান এবং হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এমএ ওয়াহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল।
আলোচনায় অংশ নেন সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহছান, খোয়াই থিয়েটারের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, প্রমথ চৌধুরী, বাদল রায়, অপু চৌধুরী, আবুল ফজল প্রমুখ।
অনুষ্ঠানে হবিগঞ্জের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইমদাদুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি হবিগঞ্জ সাহিত্য সংসদের বিভিন্ন প্রকাশনা এবং হবিগঞ্জ জেলার লেখকদের বিভিন্ন বই তাকে উপহার দেওয়া হয়। ইমদাদুল হক মিলনের পক্ষ থেকেও উপস্থিত সবাইকে তার নিজের লেখা উপন্যাস বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com