সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
  • ৬৯৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড পালন উপলক্ষে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশের সভাপতিত্বে ও ইপিআই টেকনিশিয়ান উস্তার মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নূর, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, বাহুবল মডেল থানার সাব ইন্সপেক্টর মফিদুল হক। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, মা-মনি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শাকিউল কবীর। স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল কনসালটেন্ট হেলালুল হক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান আখঞ্জী ও গীতা পাঠ করেন রাজিব দেব নাথ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com