শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জের ফতেপুরে ২৯৮ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৯০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৬৫ লাখ টাকা ব্যয়ে নবীগঞ্জের ফতেপুর গ্রামে ২৯৮ পরিবারের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী। তিনি শুক্রবার তৃণমূল লোকজনের উপস্থিতিতে ফতেপুর গ্রামের মুরুব্বী বীর মুক্তিযোদ্ধা ননী বৈঞ্চব ও মনিন্দ্র দাশের হাত দিয়ে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
উদ্বোধনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, আপনারা বিদ্যুৎ বঞ্চিত ছিলেন। আমি নিজ থেকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে এসেছি। এ বরাদ্দে হপবিস লাইন নির্মাণ করেছে। আজ সবাইকে সাথে নিয়ে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
মনে রাখবেন এ বিদ্যুৎ নেত্রীর উপহার। আপনারা উন্নয়ন নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না। নেত্রীর প্রতিনিধি হিসাবে আমি আপনাদের পাশে রয়েছি।
ধারাবাহিক উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে তিনি সবার প্রতি আহবান জানিয়েছেন। সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান কাজল, ১নং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সমর দাশ, সাধারণ সম্পাদক গৌতম দাশ, সহ-সভাপতি ইসলাম উদ্দিন, ২নং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আকতার হোসেন ছোবা প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com