মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ধুলিয়াখালে বাসের সাথে পুলিশের গাড়ির ধাক্কা ॥ সড়ক অবরোধ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাসের সাথে পুলিশের গাড়ির ধাক্কাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। গত বুধবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের শহরতলীর ধুলিয়াখাল এলাকায় তারা আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। স্থানীয় লোকজন জানান, সিলেটগামী একটি বিরতিহীন বাস ধুলিয়াখাল এলাকায় পৌছলে পুলিশের একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পুলিশ এবং ওই বাসের হেলপার-চালকের মাঝে বাকবিতন্ডা হয়। এ খবর বাস টার্মিনালে পৌঁছলে অন্যান্য গাড়িগুলো ধুলিয়াখাল এলাকায় নিয়ে গিয়ে রাস্তায় দাঁড় করিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুইপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে হবিগঞ্জ থেকে সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোদ্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। পড়ে সকাল ১০টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলীর মধ্যস্থতায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী জানান, শ্রমিক ও পুলিশের গাড়ির চালকের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সমাধান হয়েছে। শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক জানান, উভয়পক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি থেকে এটি হয়েছিল। শ্রমিক নেতাদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com