শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

মেয়র জিকে গউছের প্রতিশ্র“তি অনুযায়ী হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মেহরাবের মিনার নির্মিত হচ্ছে সাড়ে ১০ লাখ টাকা ব্যয়ে

  • আপডেট টাইম শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মেহরাবের মিনার ঢালাই কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার সকালে এ ঢালাই কাজ উদ্বোধন হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিউল আলম, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ইউজিপ প্রকল্পের সহকারী প্রকৌশলী নিরূপম দেব ও স্থানীয় এলাকাবাসী। উদ্বোধনের সময় উপস্থিত সবাই মোনাজাতে শরীক হন।
উল্লেখ্য, গত ঈদ উল ফিতরের সময় সৈয়দ আহমদুল হক ঈদগাহের মেহরাব পুরাতন ও জীর্ণ হয়ে যাওয়ার কারণে নতুনভাবে মিনারসহ মেহরাব নির্মাণের জন্য পৌরসভার মেয়রের প্রতি আহ্বান জানান। মেয়র আলহাজ্ব জি কে গউছ ওই মিনার পৌরসভার পক্ষ হতে নির্মাণের ঘোষনা দেন। এই প্রতিশ্র“তির প্রেক্ষিতে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে সাড়ে দশ লাখ টাকা ব্যয়ে মিনারসহ ঈদগাহ মেহরাব নির্মানের কাজ শুরু হয়। আগামী দুমাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে পৌরসভা সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com