সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পড়ালেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের পাঠক্রমে অংশ গ্রহন করতে হবে-ইউএনও

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৫১১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পড়া লেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের সহপাঠক্রম বিষয়েও অংশ গ্রহন করতে হবে, শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর নির্ভশীল হয়ে এখন মেধাবী ছাত্র হওয়া যায় না। সকল ক্ষেত্রেই এখন মেধার স্বাক্ষর রাখতে হবে। গতকাল বানিয়াচং মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ প্রবীন বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ একথাগুলো বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বিপূল ভূষণ রায়, মোঃ শাহজাহান মিয়া, আসাদুর রহমান খান।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ। ক্রীড়া শিক্ষক সন্জু দাশের পরিচালনায় আরও বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ছুফিউর রহমান, শফিউল আলম খান, রুনা আক্তার, মাওঃ জাহেদুর রহমান, সাবেক শিক্ষক সুব্রত আচার্য্য, রিংকু দেব, প্রভাষক মাকসুদা ফয়জুন্নেছা, সামিয়া ফেরদৌসি, শিক্ষক ইত্তেফাক হোসেন, বিপুল কুমার রায়, আব্দুল কাদির, বিদায়ী ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মারিয়া বকস্ ও বর্তমান ছাত্র শাহ হাম্মাদ হাবিব। অনুষ্টানের শেষাংষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com