শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র গউছ ॥ অভিভাবকদের সচেতন করে গড়ে তোলতে হবে

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অভিভাবকদের ভুলের কারনে শিশুদের স্বাস্থ্য যাতে ঝুঁকিতে না পড়ে সে ব্যাপারে সকলকে সচেতন থাকার আহবান জানান মেয়র আলহাজ্ব জি.কে গউছ। তিনি গতকাল শনিবার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত বক্তৃতায় এ আহবান জানান। হবিগঞ্জ পৌরসভা শনিবার সকালে টাউন মডেল বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধীন অনুষ্ঠানে মেয়র বলেন, একসময় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অভিভাবকদের মধ্যে কিছু বিভ্রান্তি ছিল। বর্তমানে এ সকল বিভ্রান্তি আর নেই। ৬ মাস হতে ৫ বছরের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে স্বতঃস্ফুর্তভাবে হবিগঞ্জ পৌরসভার ৩৯ টি কেন্দ্রে আসার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহবান জানান।  তিনি বলেন শিশুরা আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তাই শিশুরা যাতে সুস্থ দেহ ও মন নিয়ে বেড়ে উঠতে পারে সেদিকে আমাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তিনি দায়িত্বশীল সকলের আন্তরিকতায় সরকারের ক্যাম্পেইন সফল ও স্বার্থক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মেয়র বলেন ভিটামিন এ ক্যাপসুল গ্রহণে দৃষ্টি শক্তিজনিত সমস্যসহ অন্যান্য সমস্যা হতে শিশুদের মুক্ত করা যায়। তিনি বলেন আন্তর্জাতিক দাতা সংস্থা আমাদের দেশে শিশুদের জন্য যে ঔষধ নির্বাচন করে তা অত্যন্ত মানসম্পন্ন। তাই সকলকে ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী শিশুদের জন্য এ ঔষধ গ্রহন করা অপরিহার্য্য। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌরকাউন্সিলর অর্পনা পাল, টাউন মডেল বালক সরকারী প্রাথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সেলিম মিয়া ও হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস প্রমুখ। পরে শিশুর মুখে ভিটামিন এ ক্যাপসুল তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আলহাজ্ব জি.কে গউছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com