সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে বুড়া ঠাকুর মন্দির সংলগ্ন উচ্ছেদকৃত স্থাপনাস্থল পরিদর্শন করলেন নেতৃবৃন্দ

  • আপডেট টাইম শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ৫৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামে ঐতিহ্যবাহী শ্রী শ্রী বুড়া ঠাকুর গাছ তলা মন্দির সংলগ্ন জায়গা থেকে উচ্ছেদ করা স্থাপনাস্থল গতকাল পরিদর্শন করেছেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। পরিদর্শনকালে  উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল আচার্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, সহসভাপতি কালীপদ ভট্টাচার্য, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রাজিব কুমার দে তাপসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ওই স্থানে দেবস্থলী নির্মাণ করে দীর্ঘদিন যাবত স্থানীয় হিন্দু জনসাধারণ নিত্য পূজা-পার্বণসহ বাৎসরিক কীর্ত্তণ মহোৎসব উদযাপন করে আসছে। বিগত ২০১৬ সালে পার্শ্ববর্ত্তী নাদামপুর গ্রামের আব্দুল জলিল গংরা গ্রামবাসীর নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরের পাশে স্থাপনা নির্মাণ করে বসবাসের সুবাধে দেবস্থানের গাছের ঢাল কর্তন করে মন্দিরের ভিতরে মলমুত্র ফেলে অপবিত্র করে ধর্মীয় কাজের বিঘœ ঘটায়। এ ব্যাপারে জেলা প্রশাসক বাবরে অভিযোগ দেয়া হয়। এরই প্রেক্ষিতে ১৭ অক্টোবর সকালে হবিগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমার নেতৃত্বে স্থাপনা উচ্ছেদ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com