সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

অবশেষে নবীগঞ্জে সরকারী জায়গায় নির্মিত ঘর উচ্ছেদ

  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ৬৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের আগনা গ্রামে সরকারী জায়গায় নির্মিত ঘরটি উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুয়েল সাংমা এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগনা গ্রামের আকল মিয়ার ছেলে জসিম উদ্দিন প্রায় ৩/৪ মাস পূর্বে তার বাড়ীর সামনে নবীগঞ্জ-কাজির বাজার সড়কের পাশে সরকারী জায়গার উপর একটি টিনসেডের ঘর নির্মাণ করেন। এ ব্যাপারে একই গ্রামের আব্দুল কাইয়ুম বাদী হয়ে নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি উচ্ছেদ মামলা দায়ের করেন। উচ্ছেদ মামলা নং ০৬/২০১৭। এরই প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের প্রেক্ষিতে এবং আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুয়েল সাংমা একদল পুলিশ নিয়ে ওই জায়গাতে উপস্থিত হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উচ্ছেদ অভিযানকালে সরেজমিনে দেখা যায়, আগনা মৌজার ৩৩৮ নং দাগে যে জায়গা থেকে ঘরটি উচ্ছেদ করা হয়েছে সেই একই দাগের এক পাশে রয়েছে নজরুল ইসলাম নামে এক লন্ডন প্রবাসীর বিলাস বহুল বাড়ির গেইট। এ সময় উপস্থিত লোকজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে ওই গেইটটি ভাঙ্গার দাবী জানান। এ সময় ম্যাজিষ্ট্রেট জানান মামলা না থাকার কারনে কিছু করার নেই। এ সময় এলাকাবাসী ওই দাগের উপর গেইটসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com