বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪০ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলায় (ঢাকা-সিলেট) মহাসড়কে তেলের লড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোতালিব মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
গতকাল শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডুবাঐ আখঞ্জী ফিলিং স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালিব মিয়া নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, বিকেলে মোতালিব মিয়া বাহুবলের মিরপুর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে ডুবাঐ আখঞ্জী ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি তেলের লড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোতালিব মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com