বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ॥ কঠোর হচ্ছে পুলিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কঠোর অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ইয়াবা, গাঁজা, মদসহ অন্যান্য সকল মাদকদ্রব্যের সাথে জড়িত ব্যবসায়ী ও গ্রহণকারীদের কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল হবিগঞ্জ সদর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে কঠোর হওয়ার আহবান জানান। সংসদ সদস্য বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে পুলিশসহ সংশ্লিষ্টদের কঠোর অবস্থান নিতে হবে। মাদক বহনকারী, ব্যবসায়ী এবং সেবী যেই হোক, যে দলেই হোক তার রেহাই নেই। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, অপ্রাপ্ত বয়ষ্ক, বেপরোয়া এবং বেআইনী উপায়ে মোটরসাইকেল আরোহীদের আইনের আওতায় আনতে হবে। কোন হোন্ডায় ৩ জন পরিবহন করতে দেওয়া হবে না। এ ব্যাপারে পুলিশকে আরও তৎপর হতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, সদর শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বক্তব্য দেন। সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com