সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বাহুবলে সড়ক দুর্ঘটনায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের এক মাঠকর্মী নিহত

  • আপডেট টাইম সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ৫৯৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সড়ক দূর্ঘটনায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের এক মাঠকর্মী নিহত এবং অপর মাঠকর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আদিত্যপুর নামক স্থানে। নিহত মাঠকর্মীর নাম রাজীব চন্দ্র দেব (৩০)। সে উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের পরেশ চন্দ্র দেবের পুত্র। এছাড়া লামাতাসী ইউনিয়নের হাজীপুর গ্রামের আনোয়ার আলীর পুত্র ওই প্রকল্পের অপর মাঠকর্মী দুলাল মিয়া (২৭) কে গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী রাজীব চন্দ্র দেব ও তাঁর সহকার্মী দুলাল মিয়া মোটরসাইকেলযোগে বাহুবল আসার পথে মহাসড়কের আদিত্যপুর ঈদগাহের নিকট পৌঁছামাত্র বিপরিত দিক থেকে আসা এটি ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজীব চন্দ্র দেব ও দুলাল মিয়া গুরুতর আহত হয়।
আহতাবস্থায় তাদের বাহুবল হাসপাতালে আনা হলে চিকিৎসক রাজীব চন্দ্র দেবকে মৃত ঘোষণা করেন এবং দুলাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার এসআই মফিদুল হক বলেন, পিকআপ ভ্যান (নং ঢাকা-মেট্রো ট ১৪-১১০০) আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ হাইওয়ে পুলিশ মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com