সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ায় জিকে গউছের নিন্দা

  • আপডেট টাইম সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দেয়ায় তীব্র নিন্দা ও ােভ প্রকাশ করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ।
গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র জি কে গউছ বলেন, হবিগঞ্জ একটি শান্তিপ্রিয় শহর। এই শহরে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মত এই শহরকে উত্তপ্ত করার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু বিএনপি কারো পাতানো ফাদে পা দিবে না।
আগামী সংসদ নির্বাচন থেকে দুরে রাখার জন্যই ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও কাল্পনিক অভিযোগ এনে পুলিশ মামলা দিয়েছে। কিন্তু তাদের জানা নেই, মামলা দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে রাজপথ থেকে দুরে রাখা যাবে না। বিএনপি অতিতে রাজপথে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলেই বিএনপি সেই নির্বাচনে থাকবে। কোন অপশক্তি নির্বাচনী মাঠ থেকে বিএনপিকে দুরে রাখতে পারবে না।
জি কে গউছ অনতিবিলম্বে গ্রেফতার হওয়া ছাত্রদল নেতাদের মুক্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com