সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

রাখাইনে মুসলিমদের বাড়িঘরে আবারো আগুন

  • আপডেট টাইম শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বাড়িঘরে অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। মংডুতে গত ২৪ ঘণ্টায় রোহিঙ্গা মুসলিমদের বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। মংডু থেকে বিবিসির বর্মী বিভাগের সাংবাদিক জানান, শুক্রবার দুপুরে রোহিঙ্গাদের আটটি কুঁড়ে ঘরে অগ্নিসংযোগ করা হয়। এর মাত্র কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাতেও আরো ১৫টি বাড়িতে আগুন দেওয়া হয়। সরকারে জারি করা কারফিউর মধ্যেই এসব বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের জাতিগত নিধনযজ্ঞের শিকার দেশটির বহু রোহিঙ্গা ঘরবাড়ি ছাড়া হয়েঠে। গত কয়েক সপ্তাহে বাংলাদেশে পালিয়ে এসেছে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা।
বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, মাঝখানে রোহিঙ্গাদের আসা কিছুটা কমে গেলেও সম্প্রতি তাদের আসা আবার বেড়ে গেছে। এখন দিনে দুই থেকে তিন হাজারের মতো রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসছে।
এদিকে নতুন করে বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় এখনো মংডুতে যেসব মুসলিম রোহিঙ্গা রয়েগেছে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পালিয়ে আসতে চাইলে অনেক রোহিঙ্গাকে অভুক্ত অবস্থায় অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
পরিবর্তন ডট কম থেকে নেয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com