সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বাহুবলে ইমাম পরিবর্তন নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক ॥ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি

  • আপডেট টাইম শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৬৭৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মসজিদের কমিটি গঠন ও ইমাম পরিবর্তনের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে শিশু ও মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। প্রায় ২ ঘণ্টাব্যাপি স্থায়ী সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। গতকাল শুক্রবার বাদ জুম্মা উপজেলার মুগকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাতকাপন ইউনিয়নের মুগকান্দি জামে মসজিদের কমিটি গঠন ও ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে দুটিপক্ষে বিরোধ চলে আসছিল। এক পক্ষ বর্তমান ইমাম ফরিদ আখঞ্জীর পরিবর্তন চায়, অপর পক্ষ ওই ইমামের পক্ষে অবস্থান নেয়। এ অবস্থায় শুক্রবার জুম্মার নামাজে সাতকাপন ইউপি চেয়ারম্যান মুগকান্দি গ্রামের আবদাল মিয়া আখঞ্জী গ্র“পের সোহেল মিয়ার সাথে একই গ্রামের শফিক মাস্টারের বাকবিতন্ডা হয়। এ বাক বিতন্ডার জের ধরে বাদ জুম্মা উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র এসএসপি রাসেলুর রহমানের নেতৃত্বে পুলিশ সংঘর্ষস্থলে পৌঁছে ১০ রাউন্ড শর্টগানের গুলিছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে শফিক মিয়া (৩৫) ও দানিছ মিয়া (৪৫)কে প্রথমে বাহুবল ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং হবিবুর রহমান (১০), আলমগীর (৩২), মুকিত মিয়া (৩৬), খুশবানু (৬৫), নুর ইসলাম (২৫), আব্দুল হাই (৩০) ও আব্দুল মালেক (৩৪)কে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি রাসেলুর রহমান বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে ১০ রাউন্ড শর্টগানের গুলি ব্যবহার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উভয় পক্ষকে সন্ধ্যায় থানায় ডাকা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com