শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

আজমিরীগঞ্জের কামালপুর বাজার ও দক্ষিণ রাহেলায় চলছে জমজমাট জুয়া

  • আপডেট টাইম সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৬৭৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের কামালপুর বাজার ও দক্ষিণ রাহেলা গ্রামের অদূরে একটি নির্জন ঘরে প্রতিরাতে জুয়াখেলার আসর বসানো হচ্ছে। এতে চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা। আয়োজন করছে এলাকার কতিপয় চিহ্নিত জুয়ারি। ওই জুয়াখেলায় আশপাশের এলাকার আলীপুর, মাহতাবপুর এ ছাড়া কিশোরগঞ্জের মিটামইনের বৈরাটি, বিরামচর, বাহেরচর, শান্তিপুর, কাটখাল সহ কয়েকটি গ্রামের চিহ্নিত জুয়াড়রা অংশ নিচ্ছে। সৌরবিদ্যুৎ ও চার্জকৃত ব্যাটারির মাধ্যমে আলোর ব্যবস্থা রয়েছে। প্রতিদিন রাত ১১ টার পর থেকে ভোররাত অবদি এ জুয়াখেলা চলে। তাসের মাধ্যমে কলব্রীজ, ফ্লাশ, টুয়েন্টি নাইন, ম্যারেজ ইত্যাদি জুয়ার বোর্ড বসানো হয়। প্রতি বোর্ডে সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার খেলা হয়। বেশ কয়েকমাস পূর্বে কামালপুর বাজার থেকে চিহ্নিত কতিপয় জুয়াড়িকে আটক করা হলেও পরে তারা ছাড়া পেয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইদানিং কাকাইলছেও, আনন্দপুর, শরীফপুর, রসুলপুর সহ বেশক’টি গ্রামের কিছু নতুন মূখ এ জুয়াখেলায় অংশ নিতে দেখা যাচ্ছে। অচিরেই এ জুয়াখেলা বন্ধ করা না হলে, চুরি-ডাকাতি সহ নানা ধরণের অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাবে বলে আশংখা করছে এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com