বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের হবিগঞ্জ আধুনিক ষ্টেডিয়ামের সামনে পরিচ্ছন্নতা কাজ শুরু

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৪৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের হবিগঞ্জ আধুনিক ষ্টেডিয়ামের সামনে বাইপাস সড়কের পাশে এক্সকেভেটরের মাধ্যমে পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। সম্প্রতি কিবরিয়া পৌর মিলনায়তন সংলগ্ন বাইপাসের পাশে বর্জ্যরে স্তুপ হওয়ার কারনে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠে। জনদূর্ভোগ বেড়ে যাওয়ার কারনে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ জরুরী ভিত্তিতে পৌরসভার পক্ষ থেকে এক্সকেভেটরের মাধ্যমে পরিচ্ছন্নতা কাজের উদ্যোগ নেন। গতকাল রবিবার সকাল থেকেই এক্সকেভেটরের মাধ্যমে পরিচ্ছন্নতা কাজ চলে। দুপুরে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, পৌর সচিব নূরে আলম সিদ্দিকীসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মেয়র বলেন পুরো এলাকায় এ পরিচ্ছন্নতা কাজ  চলবে। কাজ শেষ হলে এলাকার পরিবেশ আরো সুন্দর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com