শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ৩ সাজাপ্রাপ্তসহ ১১ মামলার পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৫৩৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশ সাজাপ্রাপ্ত ৩ আসামীসহ বিভিন্ন মামলায় পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের হিমালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র জসিম মিয়া (৩৫) নামে ৬ মাসের সাজাসহ ১১ মামলার পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, গতকাল বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই সুমুনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হিমালিয়া গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, জসিম মিয়ার বিরুদ্ধে ৬ মাসের সাজা ও ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড আছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো ১১টি বিভিন্ন মামলা রয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান পলাতক আসামী জসিম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উপজেলার শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের মৃত আঃ জব্বারের পুত্র আঃ কাইয়ুম (৪০) নামে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার পুলিশ।
বুধবার রাত ৮টার দিকে থানার এএসআই আব্দুল্লাহ’র নেতৃত্বে ডেউয়াতলী বাজারে অভিযান চালিয়ে আঃ কাইয়ুমকে গ্রেফতার করে। আঃ কাইয়ুম বিরুদ্ধে বন মামলার ১ বছরের সাজা ও ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা রয়েছে। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। একই দিন উপজেলার গাজীপুর ইউনিয়নের কবিলাশপুর গ্রামের মৃত মশ্বব উল্লার পুত্র বাবুল মিয়া (৩৫) নামে বন মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে। এএসআই মোস্তফা ও এএসআই আলমাস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বন মামলার ৬ মাসের সাজা ও ৪টি মামলার পলাতক ওয়ারেন্টের আসামী ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com