বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে দু’টি মামলার পলাতক আসামী ফারুক গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৪৭৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের মৃত আফছর উদ্দিনের পুত্র ফারুক মিয়া (৪৫) জি.আর ২ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই সুমুনুর রহমান নেতৃত্বে এএসআই সুজিত সহ একদল পুলিশ উপজেলার ডেউয়াতলী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ফারুক মিয়ার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, ফারুক মিয়ার বিরুদ্ধে দু’টি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। তিনি এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) নূরুল ইসলাম ফারুক মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com