বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৫০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ইলসামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দুপুরে ইসলামী ছাত্রসেনার অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট ইসলামী ছাত্রসেনার সভাপতি হাফেজ মোজামিল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় পরিষদের ইসলামী ফ্রন্টের তথ্য ও গবেষণা সম্পাদক মাওঃ রফিকুল ইসলাম জাফরী। বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের সদস্য মুফতি আব্দুল মুমিন আল-আবেদী, ইসলামীক ফ্রন্টের হবিগঞ্জ জেলার সদস্য সিরাজুল ইসলাম আবেদী বল্লবপুরী, সিলেট বিভাগের ইসলামী ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রামীম, হবিগঞ্জ জেলা ইসলামী ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, চুনারুঘাট উপজেলার ইসলামীক ফ্রন্টের সভাপতি ক্বারী আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লা আল হেলালী প্রমুখ। কাউন্সিলে সর্বস্মতিক্রমে কেএম তৌফিকুল ইসলামকে সভাপতি, ইসহাক আহমেদ বিপ্লবী, হাফেজ রফিকুল ইসলামকে সহ-সভাপতি, আক্তার হোসেনকে সেক্রেটারী, আবু তাহেরকে সহ-সম্পাদক, মোঃ আবুল কালামকে সাংগঠনিক, আল আমিন সরকারকে সহ-সাংগঠনিক, নাসির হোসেন সুনমকে অর্থ সম্পাদক, সালেক আহমেদকে দফতর সম্পাদক, মহিউদ্দিন তালুকদার ইমনকে প্রচার সম্পাদক, সালমান ফারসীকে তথ্য ও গবেষণা সম্পাদক, মো. আরিফুর রহমানকে শিক্ষা ও পাঠাগার সম্পাদক, এসএম আন্তকে ছাত্র কল্যাণ সম্পাদক, লিটন মিয়া, সাজল, সবুজ, হাফেজ মঈনুল, সোহাগ, জাকির, লুৎফুর ও রাহি রহমানকে সদস্য করে চুনারুঘাট উপজেলা ইসলামী ছাত্রসেনার কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com