বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের মার্কুলি আলিয়া মুগর গ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মার্কুলি আলিয়া মুগর গ্রামে শুকা রাণী দাস (৭০) নামের এক বিধবার রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি প্রতিপক্ষের লোকজন তাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে। শুকা রানী ওই গ্রামের মৃত পন্ডিত দাসের স্ত্রী। গত সোমবার বিকালে এ ঘটনা ঘটে। মার্কুলি নৌ পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। তিনি জানান, ময়না তদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। শুকা দাসের পরিবার সূত্রে জানা যায় সোমবার ওই সময় পাশের বাড়ির এক মহিলার সাথে তার বাকবিতন্ডা হয়। এ সময় ওই মহিলা তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এদিকে গতকাল মঙ্গলবার বিকালে তার দাহ হবিগঞ্জ শ্মশানঘাটে সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com