শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

টানা বর্ষনে চুনারুঘাটের নি¤œাঞ্চল প্লাবিত

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৪৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ গত তিন দিনের মাঝারি ও ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে চুনারুঘাট উপজেলার ৮টি ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। ইতোমধ্যে এসব এলাকার সহ¯্রাধিক একর রোপা ও বোনা আউশ ধান পানিতে তলিয়ে গেছে। এছাড়া বর্ষনে শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। করাঙ্গী সুতাং নদীর পানি উপচে প্লাবিত হচ্ছে নতুন নতুন আউশ ফসল। টানান খরার পর ঘূর্নিঝড় মোরা’র প্রভাবে মঙ্গলবার থেকে উপজেলায় বৃষ্টি শুরু হয়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চলে এ বৃষ্টি। কখনো হালকা কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি হয়। একই সাথে উপজেলার উজানে ভারতের ত্রিপুরায়ও চলছে গত কয়েকদিন ধরে বৃষ্টি। ফলে পাহাড়ী ঢল ও উজানের পানি এসে উপজেলার গাজীপুর, আহমদাবাদ, দেওরগাছ. পাইকপাড়া, শানখলা, সাটিয়াজুরী, রানীগাও ও মিরাশী ইউনিয়নের বিস্তৃৃর্ণ আউশ ফসল পানিতে তলিয়ে গেছে। চলতি বোনা ও রোপা আউশ ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতির মধ্যে পড়েছেন। দু’একদিনের মধ্যে পানি না সরলে এসব ফসল পচে যাওয়ার আশংকা রয়েছে। বিশেষ করে শানখলা, মিরাশী, রানীগাও এবং সাটিয়াজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসল পানির নিচে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com