সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বাহুবলে শিক্ষক হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ৭ মে, ২০১৭
  • ৫৪৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিলও বের করা হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় মিরপুর দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী করেন। ৪৮ ঘন্টার মধ্যে কোন আসামী গ্রেফতার না করা হলে সারা জেলা অচল করে দেওয়া হবে বলেও ঘোষণা দেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেচ্ছিন হবিগঞ্জ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা ফারুক আহমদ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে মিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও অংশ নেয় সানশাইন প্রি-ক্যাডেট এন্ড স্কুলের শতাধিক শিক্ষার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com