শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শায়েস্তাগঞ্জের জগন্নাথপুরে আদালতের আদেশ অমান্য করে পাকা ঘর নির্মাণ

  • আপডেট টাইম রবিবার, ৭ মে, ২০১৭
  • ৪৫৬ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর গ্রামে আদালতের আদেশ অমান্য করে নিরীহ আফজাল মিয়ার জমিতে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করছে।
এ ব্যাপারে আফজাল মিয়া জানান, প্রতিপক্ষের লোকজন আমার জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছিল। জমি রক্ষার স্বার্থে তিনি ২০১৬ সালের ২৯ ডিসেম্বর হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। এ প্রেক্ষিতে চলতি বছরের ২ জানুয়ারি বিজ্ঞ আদালত এ জমিতে ১৪৪ ধারা জারী করেন।
আদালত থেকে এ আদেশ শায়েস্তাগঞ্জ থানায় আসে। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এ আদেশের কপি উভয়পক্ষকে প্রদান করে শান্তি শৃখলা বজায় রাখার জন্য বলে।
কিন্ত আফজাল মিয়ার প্রতিপক্ষের লোকজন আদালতের আদেশ অমান্য করে নালিশা ভূমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণ শুরু করে। বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে। বর্তমানে প্রতিপক্ষের লোকেরা ঘর নির্মাণ অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com