শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সুতাং নদীর বালু উত্তোলন চলছে

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ৬৬৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও সুতাং নদী থেকে উঠছে বালু। মেশিন লাগিয়ে বছরের পর বছর বালু উত্তোলনের কারনে সুতাং নদীর তীরবর্তী বিভিন্ন স্থাপনা ভেঙ্গে যাচ্ছে। আশ-পাশের চা বাগানগুলো পড়েছে হুমকীর মুখে। বালু বহনকারী যানবাহনের দাপটে ভেঙ্গে গেছে রাস্তাঘাট ও ব্রিজ। আইনের নানা ফাকফোকরে চলছে বালু উত্তোলন। জনৈক জিতু মিয়া হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে ১৪২২ বাংলা সনের জন্য সুতাং নদী থেকে বালু উত্তোলনের জন্য ইজারা প্রাপ্ত হন। সেই মোতাবেক গত চৈত্র মাসের ৩০ তারিখ ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। পরবর্তীতে ওই ইজারাদার হাইকোর্টে রিট মামলা দায়ের করলে ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন মাহামান্য হাইকোর্ট। এ ফাকে ইজারাদার দেদারছে বালু উত্তোলন করে পাচার করতে থাকেন। গত ২৭ চৈত্র ২০২৩ বাংলা (১০ এপ্রিল) মহামান্য সুপ্রিমকোর্ট হাইকোর্টের রিট আবেদন বাতিল করেন। কিন্তু ইজাদারাদার ক্ষমতার দাপটে সুতাং নদী থেকে বালু উত্তোলন অব্যাহত রাখেন।
এলাকাবাসী জানান, সুতাং নদী থেকে বালু উত্তোলনের কারনে পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। ইজাদারের লোকজন স্থানীয় মানুষের কোন বাধাই মানছেন না। প্রতিবাদ করলে মামলার হুমকী দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com