বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অবসরে যাওয়ার পরও সরকারী রোম ব্যবহার করছেন নাইটগার্ড তাজুল

  • আপডেট টাইম সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবসরে যাওয়ার পরও জেলা প্রশাসক কার্যালয়ের রোম ব্যবহার করছেন নাইটগার্ড তাজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি। সেখানে তিনি পাগলা গরু পালন করছেন। ফলে প্রতিদিনই ওই গরুর সিংহের আঘাতে পথচারী ও অফিসের কর্মচারিরা আহত হচ্ছেন। অফিসের কর্মচারিরা অভিযোগ করেন গত বছর তাজুল ইসলাম পেনশনে যান। কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ডরোমের দক্ষিণ দিকে একটি রোম দখল করে তিনি বসবাস করছেন। সেখানে তিনি গরু পালণও করছেন। রেকর্ড রোমের সামনের মাঠে চড়াতে দিলে এখানে আসা মানুষ ও কর্মচারিদের উপর প্রায়শই হামলা করছে গরু। ইতোমধ্যে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রবিবার দুপুরে ওই গরু আব্দুর রহিম ও সুলেখা বেগম নামে দুইজনকে আঘাত করে আহত করে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের নাজির জানান, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com