বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

অলিপুরে প্রবল বর্ষণে পানিবন্দি শতাধিক পরিবারে দূর্ভোগ চরমে

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭
  • ৭১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে অবিরাম বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। ফলে ওই এলাকায় বসবাসকারী মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছেন। ঘর থেকে বের হতে পারছে না ওই এলাকায় বসবাসকারী স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ শতাধিক পরিবারের সহ¯্রাধিক মানুষ।
এলাকাবাসির অভিযোগ ওই এলাকার চারপাশে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বেষ্টনীর বাইরে অপেক্ষাকৃত নিচু জমিতে ঘর বাড়ি বানিয়ে বসবাস করে আসছেন শতাধিক পরিবার। প্রাণ কোম্পানীর পুর্ব এলাকায় বসবাসরত শতাধিক পরিবারের স্থাপনার পশ্চিম পাশে টারফিক কটন নামের একটি নতুন কোম্পানী তাদের প্রতিষ্ঠান নির্মাণ করছে। ফলে প্রাণ কোম্পানী এবং টারপিক কটন কোম্পানীর মাঝখানে বসবাস করে পানিবন্দি অবস্থায় দিনযাপন করছেন ওই এলাকার বাসিন্দারা। শুধু তাই নয় বৃষ্টির পানি সড়ক অতিক্রম করে অনেক বাড়িঘরে প্রবেশ করছে।
কিন্তু পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসিকে। গত বুধবার থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে এ দূর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানান বাসিন্দারা।
স্থানীয় লোকজন আরও জানান, প্রাণ কোম্পানি ও টারফিক কটন নামে কোম্পানির এরিয়ার ভেতর পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ থাকায় পানি নিস্কাশন হচ্ছে না।
প্রাণ কোম্পানির জিএম মঞ্জুরুল আলম ও টারফিক কটন মিলের মালিক সামিলুল ইসলামকে বিষয়টি অবহিত করা হলে তারা সমাধানের আশ্বাস দেন। কিন্তু কোম্পানীর পক্ষ থেকে যুগোপযোগী কোন সিদ্ধান্ত অদ্যবদি গ্রহণ না করায় পানিবন্দি হয়ে মানবেতর দিন কাটাতে হচ্ছে এলাকাবাসিকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com