রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাহুবলে পুষ্টি খাতে সরকারের গৃহীত কার্যক্রম, অর্জন এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী।
সভায় পুষ্টি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ, সাফল্য এবং অপুষ্টি দূরীকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বাহুবল উপজেলার প্রান্তিক অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে পুষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরা এবং সচেতনতার আহ্বান পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. শেকুল ইসলাম, ৫নং লামতাশী ইউনিয়নের চেয়ারম্যান আ ক ম উস্তার মিয়া তালুকদার, বাহুবল প্রেসক্লাবের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী টিপু সুলতান জাহাঙ্গীর এবং হাবিবুর রহমান নোমানসহ অন্যান্যরা। এ সময় শিক্ষক, সাংবাদিক, হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও সবল জাতি গড়ে তোলা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com