শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিপুল পরিমাণ বৈদ্যুতিক মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের দিকনির্দেশনা এবং মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ.কে.এম. সালিমুল হকের তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৬ মার্চ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে প্রথমে হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের ২ সক্রিয় সদস্য জহির হোসেন (২৫) ও জাকির হোসেন (২৮)-কে গ্রেফতার করা হয়। তথ্যের ভিত্তিতে মাধবপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৪ কে আটক করা হয়। তারা হলেন- সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), নাহিদ মিয়া (২৪), কালু মিয়া (৪০) ও সোহাগ মিয়া (৩৩)। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে সোহাগ মিয়ার ভাঙারির দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং ৪৬ কেজি ৯০০ গ্রাম ট্রান্সফরমারের লোহা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭৬০ টাকা। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। একটি সূত্র জানায়, পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তারা এসবের সাথে জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে চুনারুঘাট থানার পুলিশ সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনায় আর কারা কারা জড়িত তা খোঁজে বের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com