মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে বিষপান করা গৃহবধূ ও ৩ সন্তান বাড়ি ফিরেছেন

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের ঘটনায় গুরুতর অসস্থ হয়ে পড়া গৃহবধূ আছমা বেগম ও তার ৩ সন্তান সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সময়মতো চিকিৎসা পাওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা যায়, স্বামী কামাল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল আছমা বেগমের। অভিযোগ রয়েছে, কামাল মিয়া পরিবার-পরিজনের খোঁজখবর না রেখে মাদক ও জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। এতে করে ৩ সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন আছমা। এমন পরিস্থিতিতে গত শনিবার দুপুরে চরম হতাশা থেকে তিনি সন্তানদের মুখে বিষ দেন এবং নিজেও তা পান করেন।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি চিকিৎসা দেওয়া হলে ধীরে ধীরে তারা সঙ্কটমুক্ত হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেণের পর তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তারা বাড়িতে অবস্থান করছেন এবং স্বাভাবিকভাবে সুস্থ হয়ে উঠছেন। ঘটনার পর স্বামী কামাল মিয়া হাসপাতালে এলেও পরিস্থিতি দেখে সেখান থেকে চলে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, এমন পারিবারিক সংকট নিরসনে সংশ্লিষ্টদের নজরদারি ও প্রয়োজনীয় সামাজিক সহায়তা বাড়ানো জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com