সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সঠিক শিক্ষা ধর্মান্ধতা ও জঙ্গিবাদ দূরে রাখে-এমপি মাহবুব আলী

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৭৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন, মানুষকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা তাদের বিবেক জাগ্রত হয়। যে শিক্ষা মানুষকে ধর্মান্ধতা ও জঙ্গিবাদ থেকে দুরে রাখে। চুনারুঘাট উপজেলার পঞ্চাশ হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এম শামসুজ্জামান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুসফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান সবুজ, আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া তরফদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিক মিয়া তরফদার ও সেক্রেটারি আবুল কালাম চৌধুরী। প্রভাষক আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
পরে অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর পূর্বে অতিথিরা বাবরু মিয়া আবরু মিয়া মসজিদের দ্বিতল ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com