সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৪১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় ও চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের জঙ্গীবাদ, ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক বিধু মোহন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এস এম রাজু আহম্মেদ। সহকারী শিক্ষক ফখরুল ইসলাম তুহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) সাজিদুল ইসলাম পলাশ, তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল বর চৌধুরী, বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফতেহুল ইসলাম, সহকারী মাওঃ জিয়াউর রহমান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান হোসেন, এএসআই জাকির হোসেন প্রমূখ। একই দিন সকালে উপজেলার চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের হলরুমে কলেজ পরিচালনা কমিটির সভাপতি রহম আলীর সভাপতিত্বে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com