বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আগামীকাল আন্তঃ উপজেলা কাবাডি উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। জেলার ৮টি উপজেলাকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। উদ্বোধনী দিনে হবিগঞ্জ সদর ও লাখাই এবং চুনারুঘাট ও মাধবপুর উপজেলার মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। আন্তঃ উপজেলার পর ৮টি জেলা দলকে নিয়ে জোনাল পর্বের খেলাও হবিগঞ্জে অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণ করবে স্বাগতিক হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনাগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর।
দেশের জাতীয় খেলাকে জনপ্রিয় করতে এই টুর্নামেন্টটি তৃণমূল পর্যায় থেকে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com