বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের দুলা শাহ’র মাজারে পুলিশের অভিযান ॥ আটক ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার দুলা শাহর মাজারে অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ। এ সময় একভক্তকে আটক ও বিপুল পরিমান গাজাঁ সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। বাছির মিয়া (৫০) নামের এক আটককৃত ভক্তকেও আটক করা হয। গতকাল সোমবার দুপুরে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির এসআই কবিরুল ইসলাম ও সদর থানার এএসআই বিকাশ চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ ওই মাজার থেকে গাঁজা সেবনের সরঞ্জাম, বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজা সেবনের ২৬০টি কলকি, নারকেলের বেশকিছু ছাল উদ্ধার করে। আটককৃত ভক্ত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাগহাতা গ্রামের মৃত কাদির মিয়ার পুত্র। পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com