সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে পৃথক স্থানে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭
  • ৭৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে দুর্বৃত্তরা হানা দিয়ে স্বর্ণলংকার সহ নগট টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় মহিলাসহ ৩জন আহত হয়েছেন। গুরুতর আহত সৌদি প্রবাসীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সৌদি প্রবাসী হাসিম উল্লাহর বসত ঘরে ৭/৮ জনের একদল দুর্বৃত্ত বাড়ীর কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা বাড়ীতে অবস্থানরত হাজী হাসিম উল্লাহ (৫০)সহ বাড়ীর লোকজনকে জিম্মি করে ১০ ভরি স্বর্নালংকার ও নগদ ২ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এসময় গৃহকর্তার স্ত্রী ও জামাতা দুবাই প্রবাসী গোলাম মোস্তফাকে মারপিট করে আহত করে। গুরুতর আহত হাসিম উল্লাহকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই রাতে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের লন্ডন প্রবাসী শিমুল মিয়ার বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা। এরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, দামী কয়েকটি মোবাইল ফোন সহ বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র নিয়ে যায়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোন ঘটনাই ডাকাতির কোন আলামত পাওয়া যায়নি। তার পরও পরিবারের লোকজনকে মামলা দিতে বলেছি। কিন্তু তারা কোন মামলা করবে না বলে জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com