সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ-বানিয়াচং সড়ক থেকে গয়াহরি- দত্তগ্রাম রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬
  • ৪৯১ বা পড়া হয়েছে

x

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বানিয়াচং সড়ক থেকে গয়াহরি- দত্তগ্রাম রাস্তার সংস্কার কাজের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু সংস্কার কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু বলেন, এলাকার উন্নয়নে আমি বদ্ধপরিকর। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করেন। কিন্তু একটি রাজনৈতিক দল তা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে জনগণকে সোচ্ছার থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন দত্তগ্রামে এক অনুষ্টানে ওই রাস্তার সংস্কারের কাজ করার প্রতিশ্র“তি দিয়েছিলাম। আজ সেই সংস্কার কাজের উদ্বোধনের মাধ্যমে তা বাস্তবায়িত হলো। এতে জনসাধারনের চলাচলের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com