সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেফতার চুনারুঘাটে ধর্ষণ মামলার পলাতক আসামী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের ধর্ষণ মামলার পলাতক আসামী সুমন গোয়ালাকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে চুনারুঘাট বাজার এলাকা থেকে সুমন গোয়ালাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সুমন গোয়ালা চুনারুঘাট উপজেলার দ্বারাগাঁও গ্রামের অধির গোয়ালার ছেলে।
উল্লেখ্য যে, একই এলাকার অর্চনা গোয়ালা (৩০) নামে এক নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল সুমন গোয়ালা। এতে অর্চনা গোয়ালা রাজি হয়নি। একপর্যায়ে অর্চনাকে জোরপূর্বক ধর্ষন করে সুমন। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলায় সুমনের বিরুদ্ধে পরোয়ানা জারী করেন আদালত। এরপর থেকে সে পলাতক ছিল।
র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com