বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিশু পরিবারের এতিমদের পাশে দাড়ালো ইনার হুইল ক্লাব

  • আপডেট টাইম সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে ইনার হুইল ক্লাব। গতকাল বিকালে ক্লাবের পক্ষ থেকে একশ’ এতিম শিশুর মাঝে সাবান, টুথ ব্রাশ, কলা এবং কেক বিতরণ করা হয়। পরে শিশুদেরকে হাত ধোয়ার উপর প্রশিক্ষণ দেন ডাঃ রুজিনা রহমান। ক্লাব সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু পরিবার ব্যবস্থাপনা কমিটির সদস্য এডঃ শাহ্ ফখরুজ্জামান, ক্লাবের সাধারণ সম্পাদক সানজিদা মোহিত প্রীতি, সহ সভাপতি তাহমিনা খান জলি, সদস্য দিলওয়ারা চৌধুরী, কুমকুম চৌধুরী, মাহফুজা আক্তার কলি, সৈয়দা রায়হানা বেগম, শাহ্ শেলী আক্তার, মৌসুমী সুলতানা চৌধুরী। ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও শিশু পরিবারের এতিমদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের ঘোষণা দেওয়া হয়। ক্লাবের পক্ষ থেকে প্রদত্ত উপহারের মাঝে সাবান এবং টুথব্রাশ স্পন্সর করেন ক্লাব সভাপতি তাহমিনা বেগম গিনি, কলা স্পন্সর করেন সাধারণ সম্পাদক সানজিদা মোহিত প্রীতি এবং কেক স্পন্সর করেন দিলওয়ারা চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com