রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শায়েস্তাগঞ্জে মায়ের অভিযোগে মাদকাসক্ত পুত্রের ৬ মাসের জেল

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
  • ৮৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে ৬মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত ছেলের নাম শাহিদুল হক (৩৭)। সে শায়েস্তাগঞ্জ পৌরসভার উত্তর উবাহাটা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তর উবাহাটা গ্রামের ৭০ বছর বয়সী বিধবা রাজিয়া খাতুন তার ছেলে মাদকসেবী শাহিদুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জেলা প্রশাসক সাবিনা আলম বরাবরে অভিযোগ করেন। মায়ের অভিযোগের পেরিপ্রেক্ষিতে ডিসি সাবিনা আলমের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এমরান হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে বুধবার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ পুরানবাজার এলাকা থেকে শাহিদুলকে আটক করে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. মারুফ হাসানের কাছে অপরাধ স্বীকার করেন শাহিদুল হক। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com