বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলের আইন শৃংখলা স্থিতিশীল রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ৪৯৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ব্রহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলায় ঘটে যাওয়া ধর্মীয় সহিংসতার প্রভাব যেন বাহুবলের আইন-শৃংখলার উপর না পড়ে সে লক্ষ্যে করণীয় নির্ধারণ করতে গতকাল বিকাল ৩টায় উপজেলা সভাপক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সহকারী কমিশনার (ভূমি) শফিউল্লাহ, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, হাবিবুর রহমান চৌঃ টেনু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ নূর মানিক, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, জাতীয় পার্টির সভাপতি শফি আহমেদ চৌধুরী, বিএনপির সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল, ডেপুটি কমান্ডার নূর মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি অলিউর রহমান অলি, কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মানিক, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আব্দুল কাইয়ূম, মডেল প্রেসক্লাব সহ-সভাপতি পংকজ কান্তি গোপ টিটু, জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ মাওলানা আব্দুল হাই ও বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com