সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মাধবপুরে ২ নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ৫৯৪ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোর সাড়ে ৫টার সময় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সোহেল রানা ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেলঘর বাসট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে উপজেলার জগদীশপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী মাদক পাচারকারী সুমী আক্তার (৩৫) ও খাটুরা গ্রামের আব্দুল মিয়ার স্ত্রী শাহানা খাতুন (৩৬)কে আটক করে তাদের দেহতল্লাশী করে ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের এস.আই আব্দুল করিমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার নোয়াপাড়ার মাদক সম্ম্রাট হাবিবের বাড়ীতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হাবিবের ছেলে খোকন মিয়া (২০) ও বেঙ্গাডোবা গ্রামের সাহেব আলীর ছেলে সাজু মিয়া (২২)কে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com