সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জ জেলা পুলিশের কার্যালয় ধূমপান মুক্ত রাখতে নির্দেশনা

  • আপডেট টাইম সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্টানসমূহ পাবলিক প্লেস হিসেবে ১০০ শতাংশ ধূমপান মুক্ত রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্টান প্রধানকে নোটিশ প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা পুলিশের সকল কার্যালয়, থানা ফাঁড়ি, পুলিশ বক্স এবং ট্রাফিক ইউনিট সমূহকে ধুমপান এলাকা ঘোষণা এবং সর্তকতামূলক নোটিশ প্রদান করা হয়েছে। হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও হবিগঞ্জ জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভাপতি মোঃ সফিউল আলম ৫ অক্টোবর এ নোটিশ প্রদান করেন। নোটিশে জানানো হয় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ ও (সংশোধিত) আইন ২০১৩ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) বিধিমালা ২০১৫ এর ধারা ৪ এর আলোকে পাবলিক প্লেস হিসেবে হবিগঞ্জ জেলা পুলিশের সকল কার্যালয়, থানা ও ট্রাফিক ইউনিট সমূহকে ধূমপান হতে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। উক্ত পাবলিক প্লেস সমূহকে ধূমপান মুক্ত রাখা এবং দৃশ্যমান স্থানে আইনের নির্দেশনা অনুযায়ী ধূমপান হতে বিরত থাকুন। ইহা শাস্তিযোগ্য অপরাধ। নোটিশে আরও বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে আলোকে পাবলিক প্লেসের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রকারী ব্যক্তি বা ব্যবস্থাপক সংশ্লিষ্ট পাবলিক প্লেসকে ধূমপানমুক্ত রাখা ও আইনের ধারা ৮ এবং বিধিমালার ধারা ৮ অনুসারে “ধূমাপান হতে বিরত থাকতে বলা হয়েছে। কোন প্লেসের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রনকারী ব্যক্তি ব্যবস্থাপক যদি তার অওতাধীন পাবলিক প্লেসকে ধূমপান রাখতে না পারেন তবে তিনি পাঁচশত টাকা দণ্ডিত হবেন এবং “ধূমপান হতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ” সম্বলিত সতর্কতামূলক নোটিশ আইন অনুযায়ী প্রদর্শন না করলে ১ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com