সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বানিয়াচঙ্গের হান্নান হত্যা মামলার পলাতক আসামী মস্তু মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৫২৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের চাঞ্চল্যকর হান্নান হত্যা মামলার অন্যতম আসামী মস্তু মিয়া (৪০) কে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গ্রেফতারকৃত মস্তু মিয়া ১১নং মক্রমপুর ইউনিয়নের সিরাজ উদ্দিন মিয়ার ছেলে। গতকাল বানিয়াচং থানার সুবিদপুর পুলিশ ফাঁড়ির আইসি এএসআই আঃ রহিম এর নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ী থেকে মস্তু মিয়াকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, মক্রমপুরের একটি আমন জমি নিয়ে জনাব আলী এবং নিজাম উদ্দিন এ দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ জমির দখল কে কেন্দ্র করে বিগত বছর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জনাব আলী পক্ষের হান্নান মিয়া মারা যায়। এ নিয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় ( জিআর-২০/১৫)। ওই মামলার অন্যতম আসামী মস্তু মিয়া দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com