বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেটে কলেজছাত্রীর উপর নৃশংস হামলার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ৪৪৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক শ্রেণীর ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর নৃশংস হামলার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় চুনারুঘাট মধ্যবাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে পদক্ষেপ গণ পাঠাগার। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল আমিন, আবুল কালাম আজাদ, মোঃ ওয়াহেদ আলী, পদক্ষেপ গণ পাঠাগারের সহ-সভাপতি হুমায়ূন কবীর মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সম্পাদক হুমায়ূন কবীর চৌধুরী, আফছার আহমেদ চৌধুরী, মিজানুর রহমান মাস্টারসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। বক্তারা খাদিজার উপর হামলাকারী নরপশু বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com