শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ শহরের ইনাতাবাদে ৩টি ডাকাতির ঘটনায় স্মারকলিপি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৮০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় পর পর ৩টি ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী জানমালের নিরাপত্তা নিশ্চিত ও ডাকাতদের গ্রেফতারের দাবীতে স্মারকলিপি দিয়েছেন। গতকাল সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এ স্মারক লিপি দেন এলাকাবাসী। জেলা প্রশাসক সাবিনা আলমের পক্ষে স্মারকলিপিটি গ্রহন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এমরান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ, বিশিষ্ট মুরুব্বী জয়নাল উদ্দিন খান, মোঃ মধু মিয়া, সাবেক কমিশনার মিজানুর রহমান মিজান, বর্তমান কাউন্সিল শেখ উম্মেদ আলী শামীম, মোঃ আব্দুস সামাদ, হাজী মিজানুর রহমান চৌধুরী, মোঃ নুরুল আমীন, শাহ জালাল উদ্দিন জুয়েল প্রমূখ।
উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় ইংল্যান্ড প্রবাসীর বাসাসহ পর পর ৩টি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এতে এলাকাবাসী উদ্ববিঘœ হয়ে পড়ে। এর প্রতিবাদে গত সোমবার কয়েক গ্রামবাসী এক প্রতিবাদ সমাবেশ করেন। এর প্রেক্ষিতে গতকাল জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হয়।
প্রকাশ, ডাকাতদের হামলায় আহত শহরের সানাই কমিউনিটি সেন্টারের মালিক রুহেল খান চৌধুরী ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com