বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং সিনিয়র ফাযিল আলীয়া মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী চলমান কর্মসূচীর অংশ হিসাবে বানিয়াচং সিনিয়র ফাযিল আলীয়া মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ সমাবেশ অনুষ্ঠি হয়। উক্ত সমাবেশে ছাত্র-শিক্ষক ও অভিভাবকগণ অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আব্দাল হোসেন খান বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন, দশম শ্রেণীর ছাত্র আহিবুর রহমান, আরিফুর রহমান, ইবতেদায়ী প্রধান শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, আরবী প্রভাষক মাওলানা মুবাশ্বির আহমদ, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা আব্দুল হামিদ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা তৈরী করে এর বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন সন্ত্রাস ও জঙ্গিবাদকে আমরা রুখবই রুখব ইনশাআল্লাহ।
সমাবেশ শেষে দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com