সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আউশকান্দি সৈয়দপুরের মধ্যখানে ছিনতাইয়ের চেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৫৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে ফিল্মি ষ্টাইলে মোটর সাইকেল যোগে ছিনতাই করার চেষ্টা। ছিনতাই কারীদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন প্রাইভেটকারের দুই যাত্রী। প্রাইভেটকার আরোহী ফয়সাল ও মাজহারুল জানান, শুক্রবার ঢাকা থেকে তারা সিলেটে মাজার জিয়ারতে আসেন। পরে শনিবার রাতে ঢাকার উদ্দেশ্য সিলেট থেকে রওনা করেন। রাত অনুমান ১২টা ১৫ মিনিটে মহাসড়কের সৈয়দপুর-আউশকান্দির মধ্যখানে মোটর সাইকেল যোগে তিন ছিনতাইকারী তাদের বহনকৃত কারের গতিরোধ করার চেষ্টা করে। কিন্তু প্রাইভেটকার চালকের সাহসী দক্ষতায় তারা ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পান। তারা আরো জানান, এসময় ওই যুবকদের হাতে দেশীয় ধারালো অস্ত্র দেখা গেছে।
উল্লেখ্য যে, গত বছরেও ঢাকা-সিলেট মহাসড়কে ছিনতাইয়ে শিকার হন প্রাইভেট ও মাইক্রোর যাত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com