রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ শহর রক্ষা বাঁধটি হুমকির মুখে ॥ অবাধে চলাচল করছে ভারী যানবাহন

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৬৪০ বা পড়া হয়েছে

সিরাজুল ইসলাম জীবন ॥ হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় শহর রক্ষা বাঁধটি চরম হুমকির মুখে পড়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ভারী মাল বোঝাই ট্রাক ও ট্রাক্টর চলাচলের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে শহর রক্ষার এ বাঁধটি। বাধের এমন হাল হয়েছে যে কারণে হবিগঞ্জ শহরটিও বলতে গেলে হুমকির মুখে।
Trucktor Pic-2সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরকে বন্যার হাত থেকে রক্ষা করতে খোয়াই নদীর তীরে বাঁধ দেয়া হয়। এ বাঁধের ফলে শহরটি নিরাপদ রয়েছে। এর উপর দিয়ে ভারী ও মাল বোঝাই যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বর্তমানে অবাধে ভারী যানবাহন চলাচল করছে। এর ফলে বাঁধটি হুমকির মুখে পড়েছে।
সরজমিনে গরুর বাজার এলাকায় গিয়ে শহর রক্ষা বাঁধের করুণ অবস্থা দেখা গেছে। একটি বড় ট্রাক্টরকে ইট বহন করে নিয়ে যেতে দেখা যায়। ওই ট্রাক্টরটি মঠিতে দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি করেছে। দেখলে মনে হবে যেন হালচাষ করা হচ্ছে। স্থানীয় লোকজন এর প্রতিবাদ করতেও সাহস পায়না। অথচ এক সময় সৌন্দর্য উপভোগ করার জন্য বাঁধের উপর দিয়ে লোকজন চলাচল করতে যেত। বড় বড় ট্রাক ও ট্রাক্টর ওই বাঁধের উপর দিয়ে মালামাল বহন করার ফলে সাধারণ মানুষের চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেখার যেন কেউ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com