রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

আনোয়ারপুরে সংঘর্ষে আহত ২৫ বাড়িঘর ভাংচুর ও লুটপাট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আনোয়ার পুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাচ্চু মিয়ার শিশু কন্যা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের নাছির মিয়ার পুত্র শিশু পুত্র তৃতীয় শ্রেণির ছাত্র মারুফ এর মধ্যে সকালে স্কুলে ঝগড়া হয়। তাদের অভিভাবকরা বিষয়টি জানার পর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। গুরুতর আহত অবস্থায় ময়না মিয়া (৩০), শাবানা বেগম (২০), জয়ফুল বেগম (৩৫), শুকুর মিয়া (২৫), আল আমিন (২৬), হাসেনা বেগম (৩০), সিরাজ মিয়া (৩৫), মলাই মিয়া (৩০), মুক্তার (২৬), আরশ মিয়া (৩০) ও আশিক মিয়াকে (২৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com