সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠিত ॥ স্বপন চক্রবর্তী সভাপতি, মনসুর সহ-সভাপতি, সোহাগ শিক্ষানুরাগী সদস্য

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ১১১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবীগঞ্জ উপজেলার বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। প্রায় ৯বছর পর কমিটি গঠিত হওয়ায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। নবীগঞ্জ উপজেলার এ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নানা জঠিলতার কারনে দীর্ঘ ৯ বছরেও করা সম্ভব হয়নি। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক এড-হক কমিঠি গঠন করে পরিচালিত হয়েছে। অবশেষে বাউসা গ্রামের মুরুব্বিয়ান ও যুবকদের সমন্বয়ে গত ১৫জুন ম্যানেজিং কমিটি গঠন করার লক্ষ্যে বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাউসা ইউপির ৪নং ওয়ার্ডের (বাউসা-নাদামপুর) নব-নির্বাচিত মেম্বার আল-হেলাল আহমদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান কামালের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বিয়ান অভিভাবকসহ শতাধিক যুবক। সভায় সর্ব-সম্মতিক্রমে ডিডরাইটার স্বপন চক্রবর্ত্তীকে সভাপতি, মোঃ মনসুর আহমেদ চৌধুরীকে সহ-সভাপতি, সোহাগ আহমেদ, ফাহিমা বেগম, ফাতেমা বেগম চৌধুরী-কে শিক্ষানুরাগী সদস্য ও ইউপি মেম্বার আল-হেলাল আহমদ ও গীতা রায়-কে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com